1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : দর্শক নন্দিত অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্মাতা নুরুল আলম আতিক। তবে তার ‍মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানানি।

এদিকে আজ সন্ধ্যায় নির্মাতা নুরুল আলম আতিকের মুক্তির অপেক্ষায় থাকা ‘পেয়ার সুবাস’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনী ছিল। এতে আহমেদ রুবেল অংশ নিতে আসছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, তার মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে রাখা আছে। একটি সূত্র মতে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নির্মাতা মাতিয়া বানু শুকু গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টির বিস্তারিত এখনো আমি জানি না। আমরা সেখানে (স্কয়ার হাসপাতাল) যাচ্ছি।’

অভিনেতা আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয়ে হাতেখড়ি। আহমেদ রুবেল অভিনীত প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদের ‘পোকা’ নামে ঈদের নাটকে অভিনয় করেন। এতে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

রুবেল এরপর একুশে টেলিভিশনের ‘প্রেত’ নাটকে অভিনয় করেন। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শ্যামল ছায়া’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন।

আহমেদ রুবেল মঞ্চ ও ছোটপর্দার অভিনেতা হলেও চলচ্চিত্রে অভিনয় করেও তিনি সুনাম অর্জন করেন। ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে, ‘চন্দ্রকথা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘ব্যাচেলর’ ও ‘গেরিলা’।

অন্যদিকে তার অভিনীত আলোচিত নাটক হচ্ছে ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’, ‘অতিথি’, ‘নীল তোয়ালে’ ইত্যাদি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com