1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

নকলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে শরীফ আহমেদ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শরীফ নকলা পৌরসভার জালালাপুর এলাকার মো. হেদু মিয়ার একমাত্র ছেলে। তিনি “জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠন” এর একজন কর্মঠ স্বেচ্ছাসেবক ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (২মে) দুপুর দেড়টার দিকে শরীফ আহমেদ জালালপুর পূর্বপাড়া মাঠে বোরো ধান কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠন এর পরিচালক ফরিদ আহমেদ লালন লালন জানান, শরীফ আহমেদ রাজধানী ঢাকার এক কোম্পানীতে চাকরি করতেন। করোনা ভাইরাসের কারনে কোম্পানী বন্ধ হওয়ায় প্রায় দেড় মাস আগে সে বাড়িতে চলে আসেন। বাড়িতে এসে এলাকার খেটে খাওয়া কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে জালালপুর যুব স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে কাজ শুরু করেন।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com