1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

মুরাদনগরে ক্লান্তিহীন কর্মবীর ইউএনও অভিষেক দাশ

  • আপডেট টাইম :: শনিবার, ২ মে, ২০২০
কুমিল্লা : কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ ক্লান্তিহীন কর্মবীর রাতের আধাঁরে খাদ্য সামগ্রী নিয়ে ছুটে যান অসহায় হতদরিদ্র ও কর্মহীন শ্রমজীবী মানুষের দ্বারে দ্বারে ছুটছেন। বর্তমান করোনা ভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতেও জীবনের চরম ঝুঁকি নিয়ে ছুটছেন উপজেলার ২২টি ইউনিয়নের ৩১৭টি গ্রামে।
জানা যায়, স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এবং কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীরের সার্বিক দিক নির্দেশনা ও অনুপ্রেরনায় তিনি চালিয়ে যাচ্ছেন এ ত্রাণ কার্যক্রম। সরকারের অর্পিত সকল দায়িত্ব পালনের পাশাপাশি নিজ উদ্যোগে নেমে পড়েছেন অসহায় মানুষের কল্যাণে। রাতের আধারে ছুটে যাচ্ছেন অনাহারে থাকা মানুষগুলোর কাছে। ঘরে ঘরে গিয়ে অসহায়দের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী। এ যেন এক বর্তমান সময়ের প্রকৃত করোনা যোদ্ধা। ইতিমধ্যে তিনি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে ইউএনও’র সরকারি মোবাইল নাম্বারে যারা মেসেজ পাঠিয়েছেন খাদ্য সহায়তা চেয়ে এরকম ১২’শ মধ্যবিত্ত ও হতদরিদ্র পরিবারকে রাতের আধাঁরে বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেছেন। এদিকে রাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ইউএনও অভিষেক দাশের সাথে ছুটে যাচ্ছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহম্মেদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ বলেন, প্রতিদিন সরকারি নাম্বারে খাদ্য সহায়তা চেয়ে অনেক মানুষ ফোন দিচ্ছেন এবং এসএমএস পাঠাচ্ছেন। আমরা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্ধ থেকে এসব মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছি। শুধু সরকারি কর্মকর্তা হিসেবে নয় একজন মানুষ হিসেবে মানবিক কারনে তাদের পাশে ছুটে যাচ্ছি। উপজেলার সর্বস্তরের মানুষকে বলি বর্তমান পরিস্থিতিতে আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন কোন কিছুর প্রয়োজন হলে আমাকে ফোন করবেন আমি আসব আপনাদের দ্বারপ্রান্তে।
– রায়হান চৌধুরী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com