1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

আওয়ামী লীগের উদ্যোগে নালিতাবাড়ীর কর্মহীন-অসচ্ছলদের মাঝে ১৪ লক্ষাধিক টাকা বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় করোনার প্রভাবে কর্মহীন-অসচ্ছল পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে মোট ১৪ লাখ ৩৮ হাজার ৪শ টাকা বিতরণ করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর পরামর্শে দলীয় নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় নিজেদের উদ্যোগে গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে পৃথকভাবে এসব অর্থ বিতরণ করেন।
দলীয় সূত্র জানায়, মতিয়া চৌধুরী এমপি’র পরামর্শে করোনাকালীন সময়ে মানুষের পাশে দাড়াতে নেতৃবৃন্দ নিজেদের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রতিটি পরিবারের দায়িত্বশীলদের হাতে পর্যায়ক্রমে ২শ করে নগদ অর্থ সহায়তা করেন। এ সহায়তার আওতায় আসে উপজেলার ৭ হাজার ১৯২টি পরিবার। পরে রোববার বেলা এগারোটার দিকে দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিতরণকৃত অর্থের তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানের কাছে হস্তান্তর করা হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ফারুক আহমেদ বকুল, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com