1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

বিদ্যুৎ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়: নোরা ফাতেহি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : পরিচালক আদিত্য দত্তর পরবর্তী সিনেমা ‘ক্র্যাক’। মুম্বাইয়ের বস্তি থেকে আন্ডারগ্রাউন্ড এক্সট্রিম স্পোর্টস জগতে একজন মানুষের যাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে অ্যাকশন ঘরানার এই সিনেমা। এর প্রধান চরিত্রের অভিনয় করেছেন— অর্জুন রাম পাল, বিদ্যুৎ জামাল ও নোরা ফাতেহি।

আগামী ২৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘ক্র্যাক’ সিনেমা। কয়েকদিন আগে সিনেমাটির ট্রেইলার মুক্তি পেয়েছে। পুরো ট্রেইলার জুড়ে ধুন্ধুমার অ্যাকশন আর রোমান্সে ভরপুর, যা দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।

এদিকে, সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলেছেন নোরা ফাতেহি। স্টান্ট ডাবল ছাড়াই শুটিং করেন তিনি। এ বিষয়ে নোরা ফাতেহি বলেন, ‘অর্জুন (অর্জুন রামপাল) স্যার স্টান্ট করছিলেন, বিদ্যুৎ (বিদ্যুৎ জামাল) স্যারও স্টান্ট করছিলেন, তাই আমিও ডাবল ছাড়াই স্টান্ট করতে চাই। বিদ্যুতের সঙ্গে যখন একটি দৃশ্যের শুটিং করছিলাম, তখন আমরা দুজনেই খুব দ্রুত যাচ্ছিলাম। হঠাৎ আমি পড়ে যাই। অন্যদিকে, আগের গতিতেই যাচ্ছিলেন বিদ্যুৎ। দড়িটি বিদ্যুতের কোমরে বাঁধা ছিল, আমি তার পেছনে ছিলাম। সে বুঝতে পারেনি আমি পড়ে গেছি, ফলে বিদ্যুৎ আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যায়, তাও কংক্রিটের রাস্তা দিয়ে।’

শরীরে আঘাত পাওয়ার পর শিশুর মতো কেঁদেছিলেন নোরা ফাতেহি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার এক পর্যায়ে চিৎকার করি, এরপর বিদ্যুৎ দাঁড়ান। প্রত্যেকে আমাকে জিজ্ঞাসা করেন আমি ঠিক আছি কিনা। কিন্তু আমি ভ্যানিটি ভ্যানে ফিরে শিশুর মতো কেঁদেছিলাম।’

‘ক্র্যাক’ সিনেমায় বিদ্যুৎ জামালের বিপরীতে অভিনয় করেছেন নোরা ফাতেহি।  সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন। তা ছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী রুক্মিনী মৈত্রকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com