1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীর করোনা আক্রান্ত পাঁচজন সুস্থ হয়ে ফিরেছেন

  • আপডেট টাইম :: রবিবার, ৩ মে, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে করোনায় আক্রান্ত পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আজ রোববার)। এরা হলেন- ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কীপার হারুন উর রশিদ (৩২), ঝিনাইগাতী থানার সাব ইন্সপেক্টর সাইদুল ইসলাম (৪৫), পুলিশ সদস্য তোফায়েল আহাম্মেদ (৪২), কালিনগর গ্রামের আজিজের পুত্র শফিকুল ইসলাম সোহাগ (২৫), প্রতাবনগর গ্রামের মন্ডলের স্ত্রী রহিমা বেগম (৬৫)।
১৪ দিন উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রবিবার (৩ মে) দুপুরে তাদের ছাড়পত্র দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শেরপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির (ওসি) মোখলেছুর রহমান, ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) ছরোয়ার হোসেন, এসআই অহিদুজ্জামান (ভারপ্রাপ্ত ওসি), এসআই সাজেদুল ইসলাম, এসআই খোকন চন্দ্র সরকারসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
রোগীদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখার জন্য পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিনকে ধন্যবাদ জানান। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর পক্ষ থেকে ২ পুলিশ কর্মকর্তাসহ অন্যাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, এই পাঁচ রোগী করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়। চিকিৎসা চলাকালীন সময়ে বার বার তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং বর্তমানে তারা শারীরিকভাবে সুস্থ রয়েছেন। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com