1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দলীয় নৈপুণ্যে শেষ আটের পথে ম্যানসিটি

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন ম্যানচেস্টার সিটির তারকা কেভিন ডি ব্রুইন। মাঠে ফিরেও নিজের চেনা ফর্মে আছেন বেলজিয়ান মিডফিল্ডার। তার সঙ্গে জ্বলে উঠেছেন বাকিরাও। তাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে কোপেনহেগেনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালের পথে এক পা এগিয়ে গেল পেপ গার্দিওলার দল।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে প্রথমে ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। এরপর মেগনাস মেটসন সমতা সিরিয়ে লড়াইয়ের ইঙ্গিত দিলে প্রথমার্ধের যোগ করা সময়ে ফের ব্যবধান বাড়ান বার্নার্দো সিলভা। আর যোগ করা সময়ে ব্যবধান বাড়ান ফিল ফোডেন। তাতেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ চ্যাম্পিয়নরা।

ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় সিটি। জ্যাক গ্রিলিশের ফ্রি কিক ভালো জায়গায় পেয়েছিলেন ডি ব্রুইন। তবে তার হেড জাল খুঁজে পায়নি। সপ্তম মিনিটে রুবেন দিয়াজের হেড ঝাঁপিয়ে কোনোমতে ঠেকিয়ে দেন কোপেনহেগেন গোলরক্ষক গ্রাবারা। ফিরতি বলে সুযোগ হারান নাথান আকে।

আক্রমণের ধারা বজায় রেখে ম্যাচের একাদশ মিনিটে এগিয়ে যায় সিটি। ফোডেনের বাড়ানো বলে ডি বক্সে অরক্ষিত ডে ব্রুইন দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন। গোল খেয়েও শোধের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে কোপেনহেগেন। তাতে ৩৪ মিনিটে সমতায় ফেরায় তারা।

অবশ্য কোপেনহেগেনের গোলের পেছনে সবচেয়ে বড় দায় সিটি গোলরক্ষক এডারসনের। ব্যাকপাস ক্লিয়ার করতে গিয়ে তিনি বল তুলে দেন প্রতিপক্ষের মিডফিল্ডার মোহামেদ এলিয়োনোসির পায়ে। তার শট দিয়াস ব্লক করলে ডি বক্সের বাইরে পেয়ে যান মেটসন। বাকি কাজ অনায়াসে সারেন ডেনিস মিডফিল্ডার।

প্রথমার্ধ যখন সমতায় শেষ হবে ভাবা হচ্ছিলো, ঠিক তখন যোগ করা সময়ের প্রথম মিনিটে সিলভার অসাধারণ ফিনিশিংয়ে ফের এগিয়ে যায় সিটি। প্রতিপক্ষণের রক্ষণে ডি ব্রুইন বলের নিয়ন্ত্রণ হারালে মেটসন বল পেয়ে যান। তিনি পাস বাড়ান ডি বক্সে। দ্রুত গতিতে দৌড় দিয়ে পা একটু বাঁকিয়ে দিক পাল্টে দিয়ে জাল খুঁজে নেন সিলভা।

দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি আক্রমণ শাণায় সিটি। তবে গোলের দেখা পাচ্ছিলো না। শেষদিকে গিয়ে সেই আক্ষেপ মেটান সিলভা। এই গোলের পেছনেও অবদান ব্রুইনের। বেলজিয়ান তারকার কাছ থেকে বল পেয়ে গ্রাবারাকে পরাস্ত করেন ইংলিশ মিডফিল্ডার।

এই জয়ে আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় লেগে মাঠে নামবে সিটি। ফিরতি পর্ব হবে ৫ মার্চ, সিটির মাঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com