1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘প্রেম-ভালোবাসার সংজ্ঞাই বদলে গিয়েছে, এখন সবটাই শরীর-সর্বস্ব’

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা টিভি ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত। নব্বই দশকের মাঝামাঝি সময়ে অভিনয়ে অভিষেক ঘটে তার। এখন বড় পর্দার কাজ নিয়ে অধিক ব্যস্ত সময় পার করছেন। ব্যস্ততার ফাঁকে সরস্বতী পূজা ও ভালোবাসা দিবস নিয়ে ভারতীয় গণমাধ্যম টিভি নাইনের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী।

স্মৃতির পাতা উল্টাতে গিয়ে সোনালি সময়ে ফিরে যান ৪৬ বছর বয়সী দেবলীনা দত্ত। প্রথম প্রেমের বিষয়ে এ অভিনেত্রী বলেন, ‘আমার পাড়ায় একটা প্রেম করেছিলাম, সেই ছেলেটিই ছিল আমার প্রথম প্রেমিক। তাকে মন দিয়েছিলাম। ৭ বছর সম্পর্কে ছিলাম। আমার পরিবার থেকেও এ সম্পর্কে সম্মতি ছিল। ক্লাস টেনে ওর সঙ্গে ভালোবাসা বিনিময় করি। কিন্তু সে আমার অতীত। প্রথম প্রেম বলে ভুলিনি। আমাদের এক অনাবশ্যক কারণে ব্রেক-আপ হয়। তবুও সেই সময়টার সঙ্গে আজও ব্রেক-আপ করতে পারি না। আসলে সময়টাই মনে থাকে, মানুষ ফিকে হয়ে যায়।’

এতটা বদলে যাওয়ার কারণ ব্যাখ্যা করে দেবলীনা দত্ত বলেন, ‘এর কারণ মোবাইল ফোন। ইন্টারনেটে এটা-ওটা সার্চ করে ছোট থেকেই নানা ধরনের কনটেন্ট দেখে ফেলছে তারা। ফলে রোমান্সের পবিত্রতা কিংবা সারল্য হারিয়ে গিয়েছে।’

প্রথম প্রেমে ব্যর্থ হন দেবলীনা। কিন্তু ভালোবেসেই পরিচালক তথাগত মুখার্জির সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। ২০২১ সালে গুঞ্জন চাউর হয়, অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন তথাগত। এ নিয়ে দেবলীনার সঙ্গে তথাগতর সম্পর্কের টানাপড়েন তৈরি হয়। আলাদা বসবাস করলেও এখনো আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়নি এই দম্পতির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com