1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

মাহির বিচ্ছেদের ঘোষণা, এবার ভিডিও প্রকাশ করবেন রকিব!

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : স্বামী রকিব সরকারের সঙ্গে থাকছেন না ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। খুব শিগগির আনুষ্ঠানিকভাবে সংসারের ইতি টানবেন তারা। গত ১৬ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় এ খবর জানান মাহি নিজেই।

এবার মাহির স্বামী রকিব সরকার ভিডিও প্রকাশের মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন তিনি। গণমাধ্যমে কথা বলার সময়ে বিচ্ছেদ বা সংসার ভাঙার কারণ স্পষ্ট না করে রকিব সরকার জানান, মাহির মতো একটি ভিডিও নিয়ে হাজির হবেন তিনি। বিচ্ছেদ নিয়ে তার যত কথা, সব সেখানেই বলবেন তিনি।

রকিব বলেন, ‘আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিতে চাই। তবে একটা ভিডিও করে সবকিছু বলব। এখন পর্যন্ত বিচ্ছেদ নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। পুরো বিষয়টিই পর্যবেক্ষণ করছি। মাহির ভিডিও আপনারা দেখেছেন, সবই শুনেছেন। নতুন করে কিছু বলতে চাইছি না। সময় নিয়ে একটা ভিডিওতে সব বলব।’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাদের ওই বিয়ে ভেঙে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com