1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ম্যাথিউজের অলরাউন্ড নৈপুণ্যে আফগানদের হারালো শ্রীলঙ্কা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখালেন অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তার এই নৈপুণ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে রীতিমত উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৪ রানের ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ৭২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে লঙ্কানরা।

ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৪২ এবং বল হাতে ২ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে। সাদিরা সামারাবিক্রমা ৪২ বলে ৫১ রান করেও এই জয়ে অবদান রাখেন।

প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৭ ওভারেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। স্কোরবোর্ডে তোলে মাত্র ১১৫ রান।

রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠিয়েছিলো আফগানিস্তান অধিনায়ক ইবরাহিম জাদরান। ব্যাট করতে নেমে পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস ভালো সূচনা এনে দেন। ২৩ বলে ৪৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন তারা। ১১ বলে ২৫ রান করে আউট হন নিশাঙ্কা। কুশল মেন্ডিস ১৪ বলে করেন ২৩ রান।

ধনঞ্জয়া ডি সিলভা ১৪ বলে করেন ১৪ রান। ৯ বলে ২২ রান করেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪২ বলে ৫ বাউন্ডারিতে ৫১ রান করে আউট হন সাদিরা সামারাবিক্রমা। শেষ মুহূর্তে মাঠে নেমে ২২ বলে ৪২ রান করেন ম্যাথিউজ। ২টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। আজমতউল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ নবি নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আফগানরা। সর্বোচ্চ ২৮ রান করেন করিম জানাত। ২৭ রান আসে মোহাম্মদ নবির ব্যাট থেকে। ১৭ ওভার খেলে মাত্র ১১৫ রান করতেই অলআউট হয়ে যায় আফগানরা। ২টি করে উইকেট নেন ম্যাথিউজ, বিনুরা ফার্নান্দেজ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাথিশা পাথিরানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com