1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে আরও পিছিয়ে আলোচিত জিরোনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় এবারের শিরোপা লড়াইটা ধীরে ধীরে একপেশ হতে শুরু করেছে। এতদিন রিয়াল মাদ্রিদের সঙ্গে সমানতালে লড়াই করে আসছিলো এবারের লা লিগায় চমক তৈরি করা দল জিরোনা। কিন্তু আগের সপ্তাহে রিয়ালের কাছে হেরেই সর্বনাশটা যা হওয়ার হয়েছে তাদের। মাদ্রিদের জায়ান্টদের চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে যায় তারা।

সে কারণেই হয়তো হতাশা ভর করে গেছে জিরোনার ওপর। যে কারণে টানা দ্বিতীয় ম্যাচ হারলো তারা। এবার অ্যাথলেটি বিলবাওয়ের কাছে ৩-২ গোলে পরাজিত হলো তারা।

অ্যাথলেটিক ক্লাবের মাঠে খেলতে গিয়েই হোঁচট খেলো জিরোনা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অ্যালেক্স বেরেঙ্গুয়ের গোল করে এগিয়ে দেন অ্যাথলেটিক ক্লাবকে। ৪৯ মিনিটে জিরোনার ভিক্টর সিগানকভ গোল করে সমতায় ফেরে; কিন্তু ৫৬ মিনিটে বেরেঙ্গুয়ের দ্বিতীয় গোলে আবার পিছিয়ে পড়ে তারা।

চার মিনিট পরই আবারও গোল হজম করে জিরোনা। ইনাকি উইলিয়ামস ৬০ মিনিটে দলের তৃতীয় গোল করে বিলবাওয়ের জয় নিশ্চিত করেন। ৭৫ মিনিটে এরিক গার্সিয়া একটি গোল পরিশোধ করলেও পরাজয় ঠেকাতে সেটা যথেষ্ট ছিল না।

এই পরাজয়ে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইলো জিরোনা। সমান ম্যাচে ৬ পয়েন্ট এগিয়ে তথা ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার পয়েন্ট ৫৪।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com