1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শাকিব খানের নায়িকা মিমি চক্রবর্তী!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান। বর্তমানে তিনি আমেরিকায় ‘রাজকুমার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরপর ‘তুফান’ সিনেমায় শুটিং করবেন তিনি। এ সিনেমায় নায়িকা কে তা নিয়ে আলোচনা চলছে মিডিয়াপাড়ায়। কেউ বলছেন কলকাতার মিমি চক্রবর্তী হচ্ছেন শাকিবের ‘তুফান’ সিনেমার নায়িকা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। আগামী মার্চে ভারতের রামুজিতে শুরু হবে সিনেমার শুটিং।

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান রাফি। তবে নায়িকা ইস্যুতে এ তিন প্রযোজনা প্রতিষ্ঠানের কেউই এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নন। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

এদিকে গত বছর ১১ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে এ সিনেমার নাম ঘোষণা করা হয়। এ সময় সিনেমাটির নির্মাতা রায়হান রাফী বলেন, ‘সুড়ঙ্গ’ সিনেমার পর আমার অনেক বড় স্বপ্ন ছিল বড় আয়োজনে সিনেমা বানানোর। সেটা এবার পূরণ হতে যাচ্ছে। দেশের বড় সুপারস্টারের সঙ্গে কাজ করছি। এটা আমার অনেক বড় পাওয়া। বড় সুপারস্টারকে নিয়ে দেশের বড় সিনেমাটিই আমি উপহার দেব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com