1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে আফগান ক্রিকেটার নিষিদ্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : চুক্তি লঙ্ঘন করার অভিযোগে আরব আমিরাতের আইএলটি২০ লিগে নিষিদ্ধ হলেন আফগানিস্তানের ক্রিকেটার নুর আহমেদ। শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তি ভঙ্গ করার অভিযোগে তাকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফ্র্যাঞ্চাইজির আয়োজকরা।

২০২৩ সালের আইএলটি২০ এর প্রথম মৌসুমে খেলতে শারজাহ ওয়ারিয়র্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নুর। পরে তার সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। সেই রিটেনশন (খেলোয়াড় রেখে দেওয়া) নোটিশে স্বাক্ষর না করেননি নুর।

আরব আমিরাতের লিগের বদলে তিনি দক্ষিণ আফ্রিকার এসএ২০ তে চলে যান নুর। সেখানে দুর্বান সুপার জায়ান্টের হয়ে খেলেন এই আফগান পেসার। এই কারণেই মূলত নুরকে নিষেধাজ্ঞা দেয় আয়োজকরা।

আইএলটি২০ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ১৯ বছর বয়সী নুরকে দ্বিতীয় মৌসুমের আগে ‘খেলোয়াড় চুক্তির শর্তাবলী অনুসারে একই নিয়ম ও শর্তাবলীতে’ রিটেনশনের নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সে তাতে স্বাক্ষর করতে অস্বীকার করে। পরে ওয়ারিয়র্স সরাসরি আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে এবং বিষয়টি মিমাংসা করতে তাদের হস্তক্ষেপ চায়।

বিষয়টি নিয়ে আলোচনা করে নুরকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

এর আগে গত বছরের ডিসেম্বরে একই কারণে আরেক আফগান ক্রিকেটার নাভিন উল হককেও নিষিদ্ধ করেছিল আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিটি। তার নিষেধাজ্ঞাটি ছিল ২০ মাসের। যে কারণে ২০২৪ সালের আসরে খেলতে পারেননি নাভিন। এছাড়া আগামী ২০২৫ সালের আসরে আইএলটি২০ তে খেলতে পারবেন না এই আফগান পেসার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com