1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

আর্সেনালকে টপকে দ্বিতীয়স্থানে সিটি, অস্বস্তিতে লিভারপুল

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : গেল ম্যাচে চেলসির বিপক্ষে গোল করতে না পারার কারণে আলোচনা হচ্ছিল আর্লিং হালান্ডকে নিয়ে। চলতি মৌসুমে গোল করার তালিকায় ছিলেন শীর্ষে, আবার গোল মিসের তালিকায়ও শীর্ষে নাম নরওয়েজিয়ানের। ফলে ইতিবাচক আলোচনার পাশাপাশি ওই ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় নেতিবাচক আলোচনাও ছিল।

তবে এবার সেই সমালোচনার জবাব দিলেন হালান্ড। গোল করে ফিরলেন ফর্মে। নরওয়েজিয়ান এই তরুণ ফুটবলারের গোলে ব্রেন্টফোর্ডের ব্পিক্ষে ম্যানচেস্টার সিটি জিতলো ১-০ ব্যবধানে। এই গোল নিয়ে লিগ খেলায় এখন পর্যন্ত ১৭টি গোল করলেন হালান্ড।

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে তোলপাড় তুলেছে সিটি। আর্সেনালকে টপকে দ্বিতীয়স্থানে উঠে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা। একইসঙ্গে অস্বস্তিতে ফেলে দিয়েছে শীর্ষে থাকা লিভারপুলকে।

চলতি মৌসুমে ২৫ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর ব্রেন্টফোর্ডকে হারানোর পর সিটির পয়েন্ট হয়েছে ৫৬। মানে হলো, লিভারপুল থেকে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে আছে সিটি। পরের ম্যাচটি সিটি জিততে পারলে এবং লিভারপুল ড্র বা হেরে গেলে সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে যাবে সিটি।

অপরদিকে আর্সেনালের পয়েন্ট এখন টেবিলের তৃতীয়স্থানে। গানারদের পয়েন্ট ২৫ ম্যাচে ৫৫। তারা আছে সিটি থেকে ১ পয়েন্ট দূরে। অর্থাৎ শিরোপার দৌড়ে প্রিমিয়ার লিগে জমে উঠেছে ত্রিমুখী লড়াই। শেষ পর্যন্ত এই লড়াইয়ে কে জিতবে সেটা নির্ধারণ করা এখন শুধু সময়ের ব্যাপার।

গতকাল মঙ্গলবার ঘরের মাঠে দাপুটে খেললেও গোল পেতে সিটিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত। অবশেষে সেই অচলাবস্থা ভাঙেন হালান্ড। হুলিয়ান আলভারেজের অ্যাসিস্টে বক্সের বাইরে বাঁপায়ের দুর্দান্ত শটে ব্রেন্টফোর্ডের জালে বল জমা করেন তিনি। আর এই একমাত্র গোলেই জয় পায় সিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com