1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

গোল করিয়ে মিয়ামিকে জয় এনে দিলেন মেসি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) মৌসুমের নিয়মিত খেলার প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে ইন্টার মিয়ামি। এই ম্যাচে রিয়াল সল্ট লেককে ২-০ গোলে হারিয়ে মিয়ামি। দুটি গোলেই ছিল লিওনেল মেসির অবদান।

আজ বৃহস্পতিবার সকালে ফ্লোরিডায় খেলতে নেমে প্রথমার্ধে একটি গোল পায় মিয়ামি। মেসির অ্যাসিস্টে গোলটি করেন রবার্ট টেইলর। ম্যাচের ৩৯ মিনিটে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকার কাছ থেকে বল পেয়ে বক্সের ভেতর থেকে ডানপায়ের দুর্দান্ত শটে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আরও একটি গোল পায় মিয়ামি। এবার লুইস সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন দিয়াগো গোমেজ। ম্যাচের ৮৩ মিনিটে ডানপায়ের শটে গোলটি করেন তিনি।

এই ম্যাচের মাধ্যমে মিয়ামির মৌসুমের নিয়মিত অভিষেক হয় সুয়ারেজের। বার্সেলোনায় মেসির সতীর্থদের মধ্যে তৃতীয় ফুটবলার হিসেবে মিয়ামিতে যোগ দিয়েছেন উরুগুয়ের তারকা।

মৌসুমের নিয়মিত ম্যাচ শুরুর আগে পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে ৭ ম্যাচ খেলেছে মিয়ামি। এর মধ্যে মাত্র একটিতে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এসব ম্যাচে একবারেই ধারহীন ছিলেন মেসি। গোল করতে পারেননি সুয়ারেজও। তবে সবগুলো ম্যাচে তারা খেলেননি।

হংকংয়ের একটি ম্যাচে মেসি ও সুয়ারেজ না খেলায় মিয়ামিকে পড়তে সমালোচনার মুখে। ক্ষোভ প্রকাশ করেছেন দর্শকরাও। আয়োজক ও মিয়ামির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন দর্শকরা। যদিও ক্লাব ও মেসির পক্ষ থেকে জানানো হয়েছে, ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com