1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

বিডিআর বিদ্রোহের মামলা দ্রুত নিষ্পত্তির আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

ঢাকা: বিডিআর বিদ্রোহের দুটি মামলা দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের শাহাদৎবার্ষিকী উপলক্ষে আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ আশা প্রকাশ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহ মামলায় কারও কো‌নো গাফিলতি নেই। আমি আগেই বলেছি এখানে বিরাট ধরনের হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরনের বিচারকার্য ছিল। এই সবগুলোই সময় লেগেছে। আশা করি, দুটি মামলাই দ্রুত নিষ্পত্তি হবে।

আসাদুজ্জামান খান বলেন, আপনারা দেখেছেন প্রাথমিক একটা বিচার হয়েছে। আমরা আশা করছি, চূড়ান্ত বিচার হয়তো অল্পদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তবে এটা সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত যে সিদ্ধান্ত নেবেন সেটি চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা জানেন আমাদের আদালত স্বাধীন। এ ঘটনায় আদালত ন্যায়বিচার করবে এমনটাই আমরা প্রত্যাশা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com