1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন লিভারপুল

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ। কেউ কারো জালে বল জড়াতে পারেনি। ইনজুরি সময়েও পারলো না। খেলা গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছিলো না। এই ৩০ মিনিটও প্রায় শেষ হওয়ার পথে। রোমাঞ্চকর টাইব্রেকার দেখার অপেক্ষায় সবাই।

কিন্তু অতিরিক্ত সময়ে মাত্র ২ মিনিট বাকি থাকতেই বাজিমাত করে দেন ডিফেন্ডার ভিরগিল ফন ডাইক। কর্নার থেকে ভেসে আসা এক হেডেই নিশ্চিত হলো লিভারপুলের ইংলিশ লিগ কাপের শিরোপা।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই অর্ধে দুই দলই একটি করে গোল করেছিলো। কিন্তু ভিএআর দেখে দুই গোলই বাতিল করে দেন রেফারি। এখানেও গোল করেছিলেন ফন ডাইক। চেলসির হয়ে রাহিম স্টার্লিং। শেষে পর্যন্ত অতিরিক্ত সময়ে গড়ায় ফাইনাল ম্যাচ। এখানেও ম্যাচ টাইব্রেকারে গড়াতে যাচ্ছিলো।

অবশেষে ১১৮তম মিনিটে কর্নার কিক থেকে ভেসে দারুণ এক হেডে চেলসির জালে বল জড়ান ফন ডাইক। একই সঙ্গে বিদায়ী কোচ ইয়ুর্গেন ক্লপকে শিরোপা উপহারই দিলো অল রেডরা।

মোহাম্মদ সালাহ এবং ডারউইন নুনিয়েজকে ছাড়া খেলতে নেমেছিলো লিভারপুর। ইনজুরির কারণে ছিলেন না তারা। শেষ পর্যন্ত তাদের অভাব বোধ করেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com