1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা বকশিগঞ্জে গৃহবধূ গণধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনের মৃত্যুদণ্ড নকলায় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা

গোলের নতুন মাইলফলক ছুঁলেন রোনালদো

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৩৯ পেরিয়ে গেলেও থামছে না তার গোল ক্ষুধা। এই যেমন রোববার রাতে সৌদি প্রো লিগে গেল করলেন। ম্যাচের ২১ মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করে এগিয়ে নেন দলকে। এরপর অ্যান্ডারসন তালিসকা দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করেন। তাতে আল নাসর ৩-২ গোলে হারায় আল শাবাবকে। আর রোনালদো স্পর্শ করেন গোলের নতুন এক মাইলফলক।

এই ম্যাচে তার পাওয়া গোলটি ছিল ক্লাব ফুটবলে ৭৫০তম। আর ক্লাব ও দেশের হয়ে তার মোট গোল এখন ৮৭৭টি। ক্লাবের হয়ে করা গোলগুলোর মধ্যে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫১টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৫টি, জুভেন্টাসের হয়ে ১০১টি, স্পোর্টিং সিপির জার্সি গায়ে ৫টি এবং আল নাসরের হয়ে এ পর্যন্ত ৪৮টি গোল করেছেন। ২০২৪ সালে আল নাসরের হয়ে খেলা চারটি ম্যাচেই গোল করেছেন তিনি।

রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ক্লাবের হয়ে এ পর্যন্ত করেছেন ৭১৫ গোল। সোমবার মেজর লিগ সকারে মেসিও গোল করেছেন। অন্তিম মুহূর্তে তার করা গোলে এলএ গ্যালাক্সির বিপক্ষে হার এড়ায় ইন্টার মায়ামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com