1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আমি ইহুদিবাদী, ইসরায়েল না থাকলে ইহুদিরা নিরাপদ থাকবে না: বাইডেন

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজেকে ইহুদিবাদী হিসেবে আবারও পরিচয় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ইসরায়েল যদি না থাকে তাহলে একজন ইহুদিও নিরাপদ থাকবে না।

মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে সোমবার এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। খবর আনাদোলু এজেন্সির।

বাইডেন বলেন, ইহুদিবাদী (জায়োনিস্ট) হওয়ার জন্য ইহুদি হওয়ার দরকার নেই। আমি একজন ইহুদিবাদী। যেখানে ইসরায়েল নেই, সেখানে বিশ্ব একজন ইহুদিও নিরাপদ নয়।

তিনি আরও বলেন, ‘কিন্তু এখানে একটি বিষয় আছে। তাদেরকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তার সুযোগের সদ্ব্যবহার করতে হবে, যারা হামাসের হাতে গুটির মতো ব্যবহৃত হচ্ছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এ বিষয়ে একটি প্রক্রিয়া চলছে। আমি মনে করি যদি আমরা সেই অস্থায়ী যুদ্ধবিরতিটি পাই, তাহলে আমরা এমন একটি দিকে যেতে সক্ষম হব যেখানে আমরা গতিশীল পরিবর্তন করতে পারি। ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার গ্যারান্টি দেওয়ার জন্য দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান প্রয়োজন।’

রাফাহতে সম্ভাব্য ইসরায়েলি অভিযানের বিষয়ে বাইডেন বলেন, ইসরায়েলিরা ‘আমার কাছে একটি প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা সেখানে যাওয়ার আগে রাফাহ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে সরিয়ে নিতে তারা সক্ষম হবে এবং এরপর হামাসের অবশিষ্ট অংশগুলোকে খুঁজে বের করবে’।

বাইডেন পুনর্ব্যক্ত করেছেন যে, গাজায় অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছে।

ইসরায়েলে বিপুল সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর অপ্রতিরোধ্য সমর্থন রয়েছে উল্লেখ করে বাইডেন বলেন, ‘ইসরায়েল সরকারে বেন গভিরের মতো অতি রক্ষণশীল নেতৃবৃন্দ যদি এটি (গাজায় নিরীহ মানুষ নিহত) বজায় রাখে তাহলে তারা বিশ্বজুড়ে সমর্থন হারাবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, জিম্মি-মুক্তির চুক্তি হলে রমজানের মুসলিম রোজার মাসে ইসরায়েল গাজায় তাদের যুদ্ধ বন্ধ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com