1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

১০ বছর প্রেম করে ব্যাডমিন্টন তারকাকে বিয়ে করছেন তাপসী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু। ‘পিংক’, ‘নাম শাবানা’, ‘মূল্ক’ সিনেমায় অভিনয় করে বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন। দীর্ঘ ১০ বছর ধরে অলিম্পিকে রূপাজয়ী ড্যানিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোর সঙ্গে প্রেম করছেন তাপসী। এবার সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই যুগল।

এনডিটিভির তথ্য অনুসারে, আগামী মার্চের শেষে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাপসী-ম্যাথিয়াস। শিখ এবং খ্রিষ্টান রীতেতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। ভারতের উদয়পুরে এই বিয়ের আসর বসবে।

একটি সূত্র এনডিটিভিকে বলেন, ‘১০ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তাপসী-ম্যাথিয়াস। এ সম্পর্ককে পরিণয়ে রূপ দেওয়ার এখন উপযুক্ত সময়। বিয়ের আনুষ্ঠানিকতা ঘরোয়া আয়োজনে সম্পন্ন হবে। মনে হচ্ছে, বলিউডের বড় বড় তারকাদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করবেন না তাপসী।’

২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাপসী-ম্যাথিয়াসের। পরবর্তীতে সম্পর্কে জড়ান তারা। যদিও তা নিয়ে লুকোচুরি কম করেন নি। তবে ২০২১ সালে এ সম্পর্কের কথা স্বীকার করেন তাপসী।

২০১০ সালে তেলেগু ভাষার ‘ঝুমানড়ি নাদাম’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে তাপসীর অভিষেক ঘটে। পরের বছরই ‘আড়ুকালাম’ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাম লেখান।

২০১২ সালে ‘চশমে বাদ্দুর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাপসীর। তবে ২০১৬ সালে বলিউডের ‘পিংক’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পান এই অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাঙ্কি’। শাহরুখ খানের এ সিনেমা গত বছরের ২১ ডিসেম্বর মুক্তি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com