1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভারতের শীর্ষ ৩০ ক্ষমতাধর ব্যক্তির তালিকায় শাহরুখ

  • আপডেট টাইম :: শনিবার, ২ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : চলতি বছরে ভারতের ক্ষমতাধর ব্যক্তিদের তালিকায় ‘টপ থার্টি’-তে জায়গা করে নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এ তালিকার শীর্ষে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘আইই ১০০ দ্য মোস্ট পাওয়ারফুল ইন্ডিয়ান অব ২০২৪’-এর তালিকা প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। এ তালিকার ২৭ তম স্থানে জায়গা পেয়েছেন শাহরুখ খান। ভারতীয় অভিনয়শিল্পীদের মধ্যে শাহরুখ ছাড়া শীর্ষ ত্রিশের তালিকায় আর কেউ জায়গা পাননি।

ক্রিকেটার বিরাট কোহলি, অভিতাভ বচ্চনকে পেছনে ফেলেছেন শাহরুখ খান। তাদের অবস্থান এখন যথাক্রমে ৩৮ এবং ৫৮। গত বছর এ তালিকায় আলিয়া ভাটের অবস্থান ছিল শততম। এবার কয়েক ধাপ এগিয়ে তার অবস্থান ৭৯তম।

দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। এ বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো— ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com