1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

৫০ মিলিয়ন ডলার ঋণ পেল ক্রিকেট অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু করোনার প্রাদুর্ভাবে সিরিজটি হবে কিনা তা এখনও নিশ্চিত নয়।

যদি ‘বর্ডার-গাভাস্কার ট্রফি’ কোনো কারণে স্থগিত হয় তাহলে ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হবে। তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়া বড়সর ধাক্কা খাবে। এ ক্ষতি এড়াতে যে করেই হোক ভারতীয় দলকে অস্ট্রেলিয়া আনতে চায় দেশটির ক্রিকেট বোর্ড।

তবে এরই মধ্যে তাদের পাশে এসে দাঁড়িয়েছে কমনওয়েলথ ব্যাংক।  সিরিজের ক্ষতিপূরণ হিসেবে মোট ২০০ মিলিয়ন মার্কিন ডলারের অগ্রিম হিসেবে ৫০ মিলিয়ন ডলার ঋণ পেল ক্রিকেট অস্ট্রেলিয়া। ‘দি সিডনি মর্নিং হেরাল্ড’ এমন তথ্য জানিয়েছে।

করোনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন। এরই মধ্যে তাদের কর্মীদের ৮০ শতাংশ বেতন কমানো হয়েছে। পাশাপাশি বেশিরভাগ কর্মীর বাধ্যতামূলক ছুটি দেওয়াকে প্রশ্নবিদ্ধ করেছে তারা।

অস্ট্রেলিয়ার নাগরিকদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে ছয় মাস বিদেশিদের অস্ট্রেলিয়া ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর অস্ট্রেলিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরও বাড়বে। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের সফরের জন্য এ নিষেধাজ্ঞা বিশেষ বিবেচনায় ছাড় দেওয়ার চিন্তাভাবনা করছে অস্ট্রেলিয়া সরকার। এমনাটাই জানিয়েছে স্পোর্টস নিউজ। তাদের দাবি, বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়া সরকারের বৈঠক হয়েছে। যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তাহলে ভারতীয় দলকে অস্ট্রেলিয়া ভ্রমণে ছাড় দেওয়া হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com