1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

হালুয়াঘাটে অসহায়দের খাদ্যসহায়তা দিলেন চায়ের দোকানদার ও প্রান্তিক কৃষক

  • আপডেট টাইম :: সোমবার, ৪ মে, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যখন করোনা ভাইরাসের প্রভাবে প্রতিনিয়তই কর্মহীন হচ্ছে হাজারো মানুষ। নিম্ন মধ্যবিত্তরাও যখন খাদ্য সহায়তার জন্য চেয়ে আছে। ঠিক সেই মুহূর্তে সাধ্যের মাঝে খাদ্যসহায়তা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন হালুয়াঘাটে চায়ের দোকানদার রাজু মন্ডল ও প্রান্তিক কৃষক জিয়াউর রহমান।
ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের কেন্দ্রীয় গোরস্তানপাট্টি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে করোনা বিপাকে কর্মহীন ও অসহায় একশ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন তারা। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, খেজুর, মুড়ি ও কাঁচামরিচ। তাদের এ মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি হালুয়াঘাটের বিত্তবানদেরও এমনিভাবে এগিয়ে আসার আহবান জানান অনেকেই।
– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com