1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

গায়কের সঙ্গে বাগদানের গুঞ্জন, বিয়ে নিয়ে মুখ খুললেন সোহিনী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন এই যুগল।

শোভন-সোহিনী কেউ-ই তাদের সম্পর্কের কথা মুখে স্বীকার করেননি। তবে বেশ আগে সোহিনীর সঙ্গে তোলা কিছু ছবি শোভন তার ফেসবুকে পোস্ট করেও তা মুছে ফেলেন। ছবি মুছে ফেললেও তারা যে সম্পর্কে রয়েছেন তা বুঝতে কারো অসুবিধা হয়নি। বাগদানের গুঞ্জন চাউর হলে দুজনেই নীরব ছিলেন। যদিও পরে শোভন তা অস্বীকার করেন। এবার বাগদান-বিয়ে নিয়ে মুখ খুললেন সোহিনী সরকার।

গায়ক শোভনের সঙ্গে বাগদানের বিষয়ে সোহিনী সরকার ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘আমার অনামিকার কোনো আংটি দেখা যাচ্ছে না তো! আসলে হঠাৎ এটা রটে যাওয়ার পর আমার মা ফোন করে জানতে চান, সত্যিটা কী।’

শোভনকে কি বিয়ে করার পরিকল্পনা করেছেন? এ প্রশ্নের উত্তরে সোহিনী সরকার বলেন, ‘চারপাশে অনেক বিয়ে হচ্ছে। তবে আমার মনে হয়, বিয়ে দেখে বিয়ে করে নেওয়া সাংঘাতিক ব্যাপার। আমি ঈশ্বরে বিশ্বাসী। নিশ্চয়ই ভালো কিছু হবে। আসলে আমরা ভাবি যে, আমরা একা একাই সব করছি। কিন্তু আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা করাই থাকে, আমরা শুধু বাস্তবায়ন করি।’

আপনার জীবনে প্রেম এসেছে আবার প্রেম ভেঙেছে। কখনো থিতু হওয়ার কথা ভাবেননি? জবাবে সোহিনী বলেন, ‘জন্মের পর থেকেই আমরা থিতু হতে চাই। ভাঙতে আমরা কেউই চাই না। তবে প্রকৃতির নিয়ম, সবকিছু এক সময় ভেঙে যায়।’

২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান। তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com