1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

চলতি বছরে বিয়ে করবেন বনি-কৌশানী?

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : টলিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখার্জি। সিনেমায় এ জুটির রসায়নে বরাবরই মুগ্ধ হন দর্শকরা। এদিকে ব্যক্তিজীবনেও চুটিয়ে প্রেম করছেন বনি-কৌশানী।

এমনকী প্রেমের সম্পর্ক নিয়ে কোনো লুকোছাপাও নেই দুজনের মধ্যে। সম্পর্ক নিয়ে দুজনেই বেশ খোলামেলা। সোশ্যাল মিডিয়ায় বনি-কৌশানী নিয়মিত নিজেদের ঘনিষ্ঠ ছবি পোস্ট করে থাকেন। এই প্রেমিক যুগলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন তার ভক্তরাও।

গত বছর এ জুটির ব্রেকআপের গুঞ্জন চাউর হয়েছিলে। যদিও তা মিথ্যা বলে দাবি করেন এই যুগল। অন্যদিকে বিয়ে করতে যাচ্ছেন বনি-কৌশানী— এমন গুঞ্জনও বহুবার উঠেছে। এরপর বনি সেনগুপ্তর হবু শ্বশুর জানান, ২০২৪ সালে বিয়ে করবে বনি-কৌশানী।

কিছুদিন ধরে বনি-কৌশানীর বিয়ে নিয়ে দুটি গুঞ্জন শোনা যাচ্ছিল। কেউ বলছিলেন, লোকসভা ভোটের পরই তারকা যুগলের চার হাত এক হবে। কারো কারো দাবি, চলতি বছরের নভেম্বরে বিয়ে সারবেন তারা। কিন্তু বনি সেনগুপ্ত কী বলছেন? ভারতীয় একটি গণমাধ্যমে এ অভিনেতা জানান, এখনই এমন কিছু ঘটছে না। তিনি ও কৌশানী এখন কাজে ব্যস্ত। হাতের কাজগুলো একটু কমলে ভাবনাচিন্তা করা যেতে পারে।

বনি সেনগুপ্ত বলেন, ‘২০২৫ সালের আগে কোনোভাবেই বিয়ে নয়। আর সেই আয়োজন অবশ্যই গ্র্যান্ড হবে। উৎসব বলা যেতে পারে। মেহেদি, সংগীত সমস্ত কিছুতে থাকবে ফিল্মি স্টাইল।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com