1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

জ্যাকলিনের বিল্ডিংয়ে আগুন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার পালি হিলে অবস্থিত নওরোজ হিল সোসাইটি। বুধবার (৬ মার্চ) রাতে এ সোসাইটির ১৭ তলা একটি বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই ভবনে বসবাস করেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ভবনটির ১৪ তলার রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। এ ভবনে জ্যাকলিনের ৫ বেড রুমের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এ ফ্ল্যাটেই বসবাস করেন তিনি। তবে অগ্নিকাণ্ডের সময়ে জ্যাকলিন ফ্ল্যাটে ছিলেন কিনা তা জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে বলেন, নার্গিস দত্ত রোডে অবস্থিত এ ভবন। রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদেরকে যে কল করেছিলেন তিনি জানান, ভবনটির ১৫ তলায় আগুন লেগেছে। আমরা দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত চলমান রয়েছে।

অন্য একটি সূত্র জানান, ভবনটির ১৫ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জ্যাকলিন বসবাস করেন ১৬ তলায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com