1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

প্রথম দুই নারী আম্পায়ারকে নিয়োগ দিচ্ছে বিসিবি

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মার্চ, ২০২৪

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটে নারীদের অগ্রযাত্রা চলছে। নিগার সুলতানা জ্যোতির দল দাপটের সঙ্গে দেশে কিংবা দেশের বাইরে খেলে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নারী ক্রিকেট ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে। খেলার পাশাপাশি ম্যাচ পরিচালনায়ও নারীদের গুরুত্ব দিচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি।

দেশের ইতিহাসে নারী ক্রিকেটের অগ্রযাত্রায় এবার যুক্ত হলো আরেকটি পালক। প্রথমবারের মতো দুই নারীকে আম্পায়ার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। এতদিন ধরে কোনো নারী আম্পায়ার বিসিবিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত ছিলেন না।

শনিবার (৯ মার্চ) দশম বোর্ড সভায় দুজন নারী আম্পায়ারকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করেছে বিসিবি। রাইজিংবিডিকে বোর্ড সভা শেষে বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

নারী আম্পায়ার নিয়োগ নিয়ে এই পরিচালক বলেন, ‘আজকের সভায় দুজন নারী আম্পায়ারকে নিয়োগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। আমরা শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

আম্পায়ার হিসেবে সাথিরা জেসি ও মিশু চৌধুরী নিয়োগ পাচ্ছেন। দুজনেরই আম্পায়ারিংয়ে বেশ অভিজ্ঞতা রয়েছে। এ ছাড়া জেসির ঝুলিতে আন্তর্জাতিক টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের অভিজ্ঞতা রয়েছে।

আম্পায়ারদের মানোন্নয়নে বিসিবির আম্পায়ার্স কমিটি নানা পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে এবার নারী আম্পায়ার নিয়োগ দেওয়া হচ্ছে প্রথমবারের মতো। বর্তমানে বিসিবিতে ২৬ জন নিয়োগপ্রাপ্ত আম্পায়ার আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com