1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

রাঙামাটিতে যুবককে গলাকেটে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২০

রাঙামাটি : রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত হ্লাপ্রুচাই মারমা (৩৮) উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার মৃত অংথোয়াইখই মারমার ছেলে।

আজ মঙ্গলবার (০৫ মে) সকাল ৯টার দিকে বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো মধ্যমপাড়ায় তার উপর আক্রমণ করা হয়। আক্রমণকারী মংথোথাই মারমা ডাকবাংলো এলাকার চাথোয়াইপ্রু মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘটনার শিকার হ্লাপ্রুচাই মারমা নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় ডাকবাংলো এলাকায় মংথোথাই মারমা অতর্কিত ধারালো দা দিয়ে হামলা চালিয়ে গলাকেটে তাকে হত্যা করে। স্থানীয়রা এগিয়ে আসার আগেই তিনি পালিয়ে যেতে সক্ষম হন।

চন্দ্রঘোনা থা্নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশরাফ আহম্মেদ জানান,কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com