1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

লোকসভা নির্বাচন: বাদ পড়লেন মিমি-নুসরাত, টিকিট পেলেন কারা?

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : কয়েক মাস পরই ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বরাবরই এ নির্বাচনে তৃণমূলের প্রতীকে পশ্চিমবঙ্গের একঝাঁক তারকা অংশ নিয়ে থাকেন। এবারো তার ব্যত্যয় ঘটছে না; তবে কয়েকজন তারকা অভিনেত্রী বাদ পড়েছেন।

রোববার (১০ মার্চ) লোকসভা ভোটের প্রার্থীদের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি। ৪২ জনের এ তালিকায় নাম নেই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের।

টিভি নাইনের তথ্য অনুসারে, এবারো লোকসভা নির্বাচনে লড়বেন চিত্রনায়ক দেব। ঘাটাল আসনে নায়ক হিরণের বিপরীতে লড়বেন দেব ওরফে দীপক অধিকারী। যাদবপুর আসন থেকে অভিনেত্রী মিমি চক্রবর্তী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবার তার পরিবর্তে টিকিট পেয়েছেন অভিনেত্রী সায়নী ঘোষ।

বসিরহাট আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। তার এ আসনে কোনো তারকাকে মনোনয়ন দেওয়া হয়নি। এ আসনে লড়বেন হাজী নুরুল ইসলাম। প্রথমবার লোকসভা নির্বাচনে লড়তে যাচ্ছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি থেকে টিকিট পেয়েছেন এই অভিনেত্রী। তার বিপরীতে লড়বেন বিজেপির তারকা প্রার্থী লকেট চ্যাটার্জি।

মেদিনীপুর থেকে তৃণমূলের টিকিট পেয়েছেন অভিনেত্রী জুন মালিয়া, আসানসোল থেকে তৃণমূলের প্রার্থী অভিনেতা শত্রুঘ্ন সিনহা, বীরভূম থেকে তৃণমূল প্রার্থী অভিনেত্রী শতাব্দী রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com