1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

১৪ বছর পর কোয়ার্টার ফাইনালে আর্সেনাল

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

স্পোর্টস ডেস্ক : সবশেষ ২০১০ সালে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছিল আর্সেনাল। এরপর আর শেষ আটের গণ্ডিতে পা রাখতে পারেনি তারা। অবশেষে মঙ্গলবার দিবাগত রাতে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর বিপক্ষে টাইব্রেকার জিতে কোয়ার্টার ফাইনালে নাম লেখালো ইংলিশ ক্লাবটি।

পোর্তোর মাঠে প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল গার্নার্সরা। ফিরতি লেগে এদিন ঘরের মাঠে ১-০ গোলে জয় পায় মাইকেল আর্তেতার শিষ্যরা। তাতে দুই লেগ মিলিয়ে হয়ে যায় ১-১ এর সমতা। সেটা ভাঙতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও সমতা থাকে অটুট। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে নার্ভ ধরে রেখে পোর্তোকে ৪-২ ব্যবধানে হারিয়ে ১৪ বছর পর কোয়ার্টার ফাইনালের টিকিট কাটে আর্সেনাল।

এদিন ম্যাচের ৪১ মিনিটে মার্টিন ওদেগার্ডের বাড়িয়ে দেওয়া বল থেকে ডান পায়ের শটে গোল করেন আর্সেনালের লিয়েনার্দো ট্রোসার্ড। তার এই গোলটি বাকি সময়ে আর শোধ দিতে পারেনি পোর্তো। তাতে ১-০ গোলে জয় পায় ইংলিশ ক্লাবটি। কিন্তু পোর্তো প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় ১-১ সমতা হয়। তাই ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানেও চলে হাড্ডাহাড্ডি লড়াই এবং অক্ষুন্ন থাকে ১-১ এর সমতা। তাতে টাইব্রেকারে গড়ায় ম্যাচ।

টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় আর্সেনাল প্রথম চার শটেই গোল করে। অন্যদিকে পোর্তো প্রথম চার শটের দুটি মিস করে বসে। তাতে আর্সেনাল ৪-২ ব্যবধানে জিতে যায়। ১৪ বছর পর নাম লেখায় কোয়ার্টার ফাইনালে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com