1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বিয়ে করলেন প্রিয়াঙ্কা-পরিণীতির বোন মীরা

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেমিক রক্ষিত কেজিরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেত্রী মীরা চোপড়া। মঙ্গলবার (১২ মার্চ) জয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এদিন বর-কনের পরিবার ছাড়াও তাদের বন্ধুরা উপস্থিত ছিলেন।

প্রিয়াঙ্কা চোপড়ার চাচাতো বোন মীরা চোপড়া তার বিয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। তাতে দেখা যায়, টকটকে লাল রঙের ভারী কাজের লেহেঙ্গা পরেছেন মীরা। আর আইভরি রঙের শেরওয়ানিতে সেজেছেন বর রক্ষিত কেজরিওয়াল। তাদের মাথার ওপরে পড়ছে ফুলের পাপড়ি।

ইন্ডিয়া টুডের তথ্য অনুসারে, গত ৯ মার্চ বাবা-মাকে নিয়ে জয়পুরে উড়ে যান মীরা চোপড়া। রাজস্থানের জয়পুরের বুয়েনা ভিস্তা লাক্সারি গার্ডেন স্পা রিসোর্টে বসেছিল বিয়ের আসর। ১১ মার্চ মেহেদি, সংগীত ও ককটেল পার্টি অনুষ্ঠিত হয়। ১২ মার্চ ছিল গায়েহলুদ এবং বিয়ে।
মীরা চোপড়ার বিয়েতে উপস্থিত ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া কিংবা পরিণীতি চোপড়া। মীরার শোবিজ অঙ্গনের বেশ কজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন— সন্দীপ সিং, গৌরব চোপড়া, আনন্দ পণ্ডিত প্রমুখ।

২০০৫ সালে তামিল ভাষার ‘আনবে আরুইরিয়ে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন মীরা চোপড়া। এরপর তেলেগু, কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করে পরিচিত মুখ হয়ে উঠেন মীরা। ২০১৪ সালে ‘গ্যাং অব গোস্টস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন মীরা। তারপর বেশ কটি হিন্দি সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com