1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

রাবি শিক্ষক ড. রাসেল আর নেই

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৫ মে, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুর রহমান রাসেল আর নেই। সোমবার দিবাগত রাতে মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান সবার প্রিয় এই শিক্ষক।

পারিবারিক সূত্রে জানা গেছে, ড. রাসেল গত ২১ সেপ্টেম্বর মস্তিষ্কে রক্তক্ষরণে গুরুতর অসুস্থ হন। এরপর তিনি দীর্ঘদিন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক মাস আগে তাকে ভারতেও চিকিৎসা করানো হয়। এরপর দেশে আনা হয়। তিনি ঢাকার বাসাবোতে বোনের বাসায় ছিলেন।

সোমবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা সংকটাপন্ন থাকায় সেখান থেকে তাকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। পথেই তিনি মারা যান।

ড. রাসেলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভাগের শিক্ষকরা জানিয়েছেন, ড. রাসেলের গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। মরদেহ ঢাকা থেকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে।

ব্যক্তিগত জীবনে একটি শিশুকন্যার বাবা তিনি। তার স্ত্রীও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com