1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

লিভারপুলের গোলবন্যার ম্যাচে সালাহর রেকর্ড

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

স্পোর্টস ডেস্ক : উয়েফা ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগেও এসি স্পার্টা প্রাগকে গোলবন্যায় ভাসালো লিভারপুল। বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে তারা ৬-১ গোলে হারিয়েছে চেক রিপাবলিকের ক্লাবটিকে। প্রথম লেগ তারা জিতেছিল ৫-১ গোলে। দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ইংলিশ ক্লাবটি।

এদিন ঘরের মাঠে ১৪ মিনিটের মধ্যে ৪ গোল করে লিভারপুল। সপ্তম মিনিটে দারউইন নুনেজ, অষ্টম মিনিটে ববি ক্লার্ক, দশম মিনিটে মোহাম্মদ সালাহ ও চতুর্দশ মিনিটে কোডি গাকপো গোল করেন।

এই ম্যাচে গোল করার মধ্য দিয়ে রেকর্ড গড়েন সালাহ। লিভারপুলের ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে টানা সাত মৌসুমের প্রত্যেকটিতে কমপক্ষে ২০ গোল করার রেকর্ড গড়েন। এই তালিকায় মেসি আছেন শীর্ষে। যিনি টানা ১৩ মৌসুমে কমপক্ষে ২০ গোল করেছিলেন। লুইস সুয়ারেজ ও রোনালদো আছেন দ্বিতীয় স্থানে। তারা টানা ৯ মৌসুমে করেছিলেন কমপক্ষে ২০ গোল।

৪ গোলে পিছিয়ে পড়া প্রাগ ৪২ মিনিটে একটি গোল শোধ দেয়। ভেলজকো বিরমানসেভিচ গোলটি করেন। তাতে ৪-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় প্রাগ।

বিরতির পর ৪৮ মিনিটে ডমিনিক সোজবোসলাই গোল করে ব্যবধান ৫-১ করে ফেলেন। ৫৫ মিনিটে গাকপোর গোলে ব্যবধান হয় ৬-১। অবশ্য বাকি সময়ে কোনো গোল হয়নি। তাতে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের বড় জয়ে শেষ আট নিশ্চিত লিভারপুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com