1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

রোনালদোর গোলের অর্ধশতক, জিতলো আল নাসর

  • আপডেট টাইম :: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্পোর্টস ডেস্ক : সময়টা ভালো যাচ্ছে না সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের। তবে যতটুকু সাফল্যের দেখা পাচ্ছে, তার সবটা আলোই নিজের দিকে টেনে নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আরেকটি মাইলফলক ছুঁলেন পর্তুগিজ মহাতারকা। আল নাসরের জয়ের দিনে ক্লাবটির হয়ে ৫০তম গোলের দেখা পেয়েছেন রোনালদো।

শুক্রবার (১৫ মার্চ) সৌদি প্রো লিগের ম্যাচে রোনালদোর একমাত্র গোলেই আল আহলিকে ১-০ গোলে হারিয়েছে আল নাসর। সেই সঙ্গে আরও পাকাপোক্ত করলো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোল করেন রোনালদো।

সৌদি প্রো লিগে নাম লেখানোর পর থেকেই গোল করে যাচ্ছেন রোনালদো। তাতে ৫০ গোল ছুঁয়েছেন মাত্র ৫৮ ম্যাচে। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিংস কাপ, সুপার কাপ ও আরব চ্যাম্পিয়ন্স কাপে গোলগুলো করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

ম্যাচে প্রথমার্ধে দুই দলই পানসে ফুটবল উপহার দেয়। আল আহলির মাঠে প্রথমার্ধ একবার বল জালে পাঠান রোনালদো। কিন্তু গোল হয়নি অফসাইডের কারণে। দ্বিতীয়ার্ধে একই অভিজ্ঞতা হয় আল আহলির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে দুই দল। এর মধ্যেই ভিএআর দেখে আল নাসরকে পেনাল্টি দেন রেফারি। গোলকিপারকে বিভ্রান্ত করে উল্টো দিক দিয়ে বল জালে পাঠান রোনালদো। সেই গোলই শেষ পর্যন্ত হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক।

এই জয়ের পর ২৪ ম্যচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে আল নাসর। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আল আহলি। শীর্ষে থাকা আল হিলাল অবশ্য এই দুই দল থেকে অনেকটা এগিয়ে। ২৩ ম্যাচ খেলে অপরাজিত থাকা দলটির পয়েন্ট ৬৫।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com