1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি, কারাফটকের সামনে মেয়ে ও আইনজীবী নিহতদের পাঁচজন বাংলাদেশি, চারজন একই পরিবারের সদস্য: পররাষ্ট্র মন্ত্রণালয়

নকলায় সংগীত সংস্কৃতি শিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

নকলা (শেরপুর): শেরপুরের নকলায় ৩ দিনব্যাপী (২৬-২৮ ডিসেম্বর পর্যন্ত) জাতীয় সংগীত, বাংলা সংগীত সংস্কৃতি শিক্ষণ কর্মশালা-২০১৯ এর সমাপনী অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশা শেষে কর্মশালায় অংশগ্রহণকারী ৫০ প্রশিক্ষণার্থীর মাঝে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক সনদ পত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নকলা উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমী, ঢাকার সিনিয়র সংগীত প্রশিক্ষক ও কোর্স কো-অর্ডিনেটর শহীদুজ্জামান স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা শিল্পকলা একাডেমির প্রধান সংগীত প্রশিক্ষক মো. বজলুর রশীদ, তবলার প্রশিক্ষক বাবু আশীষ কুমার দাস, সাধারণ সংগীত প্রশিক্ষক শিউলী পারভীন প্রমুখ।
আলোচনা সভা শেষে কর্মশালাতে অংশ গ্রহনকারী ৫০ প্রশিক্ষণার্থীর হাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সনদ পত্র তুলে দেওয়া হয়। এসময় জাতীয় সংগীত, বাংলা সংগীত সংস্কৃতির প্রশিক্ষণার্থীসহ অভিভাবক, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সংগীত শিল্পী, এলাকার গন্যমান্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com