1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

শেরপুরে নিখোঁজের ১৪ মাস পর পরিত্যক্ত ঘরের মেঝে খুঁড়ে শিশুর কঙ্কাল উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২০

শেরপুর : শেরপুরে নিখোঁজের ১৪ মাস পর পরিত্যক্ত ঘরের মেঝের মাটির নিচ থেকে আতিক নামে ১২ বছর বয়সী এক শিশুর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দুপুরে সদর উপজেলার বলাইয়ের চড়কান্দাপাড়া বাবুলের পরিত্যক্ত ভিটা থেকে এ কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বলাইয়ের চর কান্দাপাড়া গ্রামের লতিফ মিয়ার ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া ছেলে আতিক গত বছরের ২২ ফেব্রুয়ারী নিখোঁজ হয়। নিখোঁজের পরে তার বাবা শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরীর প্রেক্ষিতে পুলিশ ছেলেকে উদ্ধার করতে না পারলে গেল বছরের ৭ এপ্রিল লতিফের প্রতিবেশী বাবুল মিয়া ও তার স্ত্রীকে আসামী করে আদালতে একটি অপহরণ মামলা করেন আতিকের পিতা। পুলিশ মামলাটির কোন অগ্রগতি করতে না পারলে বাদীর আবেদনের প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে পিবিআই মামলাটির তদন্ত শুরু করেন। একপর্যায়ে আসামী বাবুল মিয়া ও তার স্ত্রীসহ আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে বাবুল মিয়া ছাড়া বাকী আসামীরা জামিনে রয়েছে।
এদিকে ঘটনার কিছুদিন পর বাবুল মিয়ার পরিবার ভিটামাটি ছেড়ে অন্যত্র চলে গেলে তাদের ভিটা পরিত্যক্ত পরে থাকে। সেই পরিত্যক্ত ভিটা থেকে প্রতিবেশীরা নিজ নিজ প্রয়োজনে মাটি কেটে নিয়ে যায়। আজ আতিকের বাবা ওই ভিটা থেকে মাটি কাটার সময় কঙ্কালের সন্ধান পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মাটির নিচ থেকে কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়।
মঙ্গলবার সন্ধ্যায় কঙ্কালটির ডিএনএ টেস্ট করার জন্য আবেদন করা হয়েছে বলে পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার সীমা সরকার বাবলী জানান। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, অনেকদিন থেকে আমরা এই মামলাটির তদন্ত করছিলাম। আজ ভিকটিমের কঙ্কাল উদ্ধার হয়েছে। কারা এই কাজে জড়িত এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com