1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

প্রেমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি : শাকিরা

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মার্চ, ২০২৪
বিনোদন ডেস্ক : শাকিরা দাবি করেন যে তার প্রাক্তন সঙ্গী জেরার্ড পিকের কারণে তাঁর ক্যারিয়ার অনেক বছরের জন্য পিছিয়ে গেছে। কলম্বিয়ান গায়িকা শনিবার প্রকাশিত সানডে টাইমসের একটি নতুন সাক্ষাৎকারে বলেছেন, ‘দীর্ঘ সময় আমি জেরার্ডের পাশে থাকার জন্য আমার ক্যারিয়ার আটকে রেখেছিলাম, যাতে সে ফুটবল খেলতে পারে।’

শাকিরা আরো বলেন, ‘প্রেমের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি।’

বার্সেলোনার সাবেক ডিফেন্ডার পিকের সঙ্গে শাকিরার সাক্ষাৎ ২০১০ সালের বিশ্বকাপের সংগীত প্রচারের সময়।

১১ বছর একসঙ্গে থাকার পর ২০২২ সালের জুনে বিচ্ছেদ ঘোষণা করেন স্পেন ও বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকে এবং পপ তারকা শাকিরা।
তবে বিচ্ছেদের ক্ষত এখনো দগদগে শাকিরার মনে। তাই সুযোগ পেলেই পিকের সম্পর্কে নিজের ক্ষোভ উগলে দিতে ভুলেননা শাকিরা।গত বছর নিজের গানেও তুলে এনেছেন পিকের বেইমানির অংশ। নিজের গানে সাবেক প্রেমিক ফুটবলার ও তাঁর প্রেমিকাকে তুলোধুনো করেছেন শাকিরা।

পিকের সঙ্গে বিচ্ছেদের পর এখন পর্যন্ত একাই রয়েছেন শাকিরা। মাঝে টম ক্রুজ ও লুইস হ্যামিল্টনের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেলেও তা অস্বীকার করেন তিনি। শাকিরার ভাষ্যমতে, এই মুহূর্তে সন্তান ও ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত তিনি। এছাড়াও কর ফাঁকির মামলায় বেশ নাজেহাল হতে হয়েছে অভিনেত্রীকে। গতবছর স্প্যানিশ কর ফাঁকির মামলায় একটি সমঝোতায় পৌঁছান শাকিরা। ১৪.৫ মিলিয়ন ইউরো (১৫.৭ মিলিয়ন) দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে হওয়া মামলায় বার্সেলোনায় বিচার ও কারাদণ্ড এড়াতে প্রসিকিউটরদের সাথে একটি চুক্তিতে পৌঁছান এই পপতারকা। চুক্তির অংশ হিসাবে, তিনি মামলায় উল্লেখিত বকেয়া পরিমাণের ৫০ শতাংশ চার্জ এবং জরিমানা গ্রহণ করেছেন। বর্তমানে দুই সন্তানকে নিয়ে মায়ামিতেই বসবাস করছেন শাকিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com