1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীর সিনিয়র সাংবাদিক ছাত্তারের স্ত্রীর জানাজা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার ও ঝিনাইগাতীর সিনিয়র সাংবাদিক এসকে সাত্তারের স্ত্রী হীরা সাত্তার (৪৮) দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। হীরা সাত্তার দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি ভারতের কলকাতা এপোলো হাসপাতালে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পথে সৈয়দপুর বিমান বন্দরে আসার পর গত ১৫ মার্চ ব্রেইন স্ট্রুক করেন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হীরা সাত্তার ১৮ মার্চ রাত সাড়ে বারোটার সময় ইন্তেকাল করেন। আজ বিকেলে শেরপুরের ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে শেরপুর-৩ আসনের এমপি এডিএম শহিদুল ইসলাম, শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরিফুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সহসভাপতি মেরাজ উদ্দিন, শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক শাহরিয়ার মিল্টন, শেরপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেল, শেরপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু হানিফ, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুবায়ের রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল হক খান সৌরভসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

জানাজায় শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ উজ্জ্বল, সিনিয়র সাংবাদিক জিএম আফসার বাবুল, সিনিয়র সাংবাদিক মজিদ প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com