1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মসজিদে নববিতে গিয়ে কাঁদলেন অভিনেত্রী গওহর খান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : মসজিদে নববিতে বসে স্বামী-সন্তান নিয়ে ইফতার করছেন বলিউড অভিনেত্রী গওহর খান। খেজুর ও পানির বোতল এগিয়ে দিচ্ছেন তার স্বামী জায়েদ দরবার। খেজুর মুখে দিয়ে কাঁদতে থাকেন গওহর খান।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে জায়েদ দরবার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

এ ভিডিওর ক্যাপশনে জায়েদ দরবার লেখেন, ‘আপনি কতবার এখানে এসেছেন তা কোনো বিষয় না। কিন্তু যখনই আপনি এখানে পৌঁছাবেন তখনই আবেগপ্রবণ হয়ে পড়বেন। তবে হৃদয়ে ঈমান নিয়ে আসতে হবে। যখন আপনার সন্তান প্রথমবার মসজিদে নববিতে গিয়ে হাত নাড়ে, তখন সেই অনুভূতিকে কীভাবে ব্যাখ্যা করবেন।’

স্বামী-সন্তানকে নিয়ে গতকাল সৌদি আরবের মদিনায় গিয়েছেন গওহর খান। পুত্রকে নিয়ে এটাই তাদের প্রথম মদিনা সফর।

২০২০ সালে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে বিয়ে করেন গওহর খান। ২০২২ সালের ১০ মে পুত্র সন্তানের মা হন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com