1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতে হামলা, গ্রেফতার ১০

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে একদল দুস্কৃতিকারী কর্তৃক হামলার শিকার হয়েছেন কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাম মোহাম্মদ শহিদুল হকসহ অন্তত ১০ জন।
সোমবার (৪ মে) লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের বালুমহলে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কলাপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক মো. জামান হোসেন, পুলিশ কনস্টেবল হায়দার আলী, উপজেলা নিবার্হী কর্মকর্তার ড্রাইভার আফজাল হোসেন, স্পীডবোড চালক সাগর, তহশিলদার আবদুল জব্বার ও রফিকুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত আটজনকে তিন মাস করে কারাদন্ড দিয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন- জহিরুল ইসলাম, হাবিব, বশির আহম্মেদ, জহিরুল ইসলাম, মাসুদ রানা, মিরাজ, ওমর ফারুক ও হিরন হাওলাদার। এছাড়া হামলার নেতৃত্ব দানকারী লিটন গাজী ও রানার বিরুদ্ধে কলাপাড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের জানান, বালু মহল এলাকার একই স্থানে আটটি বাল্কহেড রেখে সরকারী বালু মহল থেকে বালু কেটে নিচ্ছিল। বাল্কহেডগুলোতে অন্তত অর্ধশতাধিক শ্রমিক ছিল। বাল্কহেডের মালিক কে জানতে চাইলে শ্রমিকরা পাঁচটি বাল্কহেড’র মালিক টিয়াখালী ইউনিয়নের লিটন গাজী বলে জানায়। তাকে শ্রমিকরা খবর দিলে অর্ধশত শ্রমিক মিলে ভ্রাম্যমাণ আদালতে আটককৃত ৮ জন শ্রমিককে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী টিমের উপর ইটপাটকেল নিক্ষেপ করে তাদের আহত করা হয়।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com