1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে অগ্নিকাণ্ডে গৃহববধূর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ২০ মার্চ, ২০২৪

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে রান্না ঘরের সাথে পুড়ে মৃত্যু হয়েছে তাসলিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ। তবে টিনসেড রান্না ঘরটির তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।

মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত পৌণে নয়টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের পশ্চিম তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী স্বজনেরা জানান, রাত সাড়ে আটটার দিকে এরশাদ আলীর টিনসেড রান্না ঘরে রাইচ কুকারে রান্নার কাজ চলছিল। এসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেলে এরশাদ আলীর স্ত্রী দুই সন্তানের জননী তাসলিমা বেগম ঘরে ঢুকে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করার চেষ্টা করেন। এতে বিদ্যুতায়িত হয়ে ঘরের মেঝেতেই পড়ে যান তাসলিমা। ততক্ষণে রান্না ঘরের বিভিন্ন অংশে আগুন লেগে যায়।

এদিকে আগুন দেখে বাড়ির অন্যরা চিৎকার ও ডাকাডাকি শুরু করলে বাড়ির কাছে থাকা মসজিদের মুসল্লী ও এলাকাবাসী ছুটে আসেন। ততক্ষণে তাসলিমার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে ছিল। এসময় তারা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে নালিতাবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। ঘটনার পরপরই থানা পুলিশ, স্থানীয় জনপ্রতনিধিসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজন এমদাদুল হক জানান, তারাবীর নামাজ পড়া অবস্থায় বাড়ির মহিলাদের চিৎকারের শব্দ পেয়ে তিনি ছুটে আসেন। এসময় তাসলিমা নিথর অবস্থায় রান্না ঘরের মেঝেতে পড়ে ছিলো। রান্না ঘরে আগুন জ¦লছিল। পরে সবার সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফলে রান্না ঘরের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া গৃহবধূর মৃত্যু নিশ্চিত করে জানান, আগুন লাগার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্তাধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com