1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

এক মাস পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২০

জামালপুর : যান্ত্রিক ক্রটির কারণে এক মাস উৎপাদন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে উপ-মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা (জেএফসিএল)। দেশের একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা ৩ মে রাত থেকে ইউরিয়া সার উৎপাদন শুরু করে।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক খান জাভেদ আনোয়ার জানান, গত ৪ এপ্রিল সকালে কারখানার এমোনিয়া প্ল্যান্টে ক্রটি দেখা দেয়। পরে উৎপাদন বন্ধ রাখা হয়। নিজস্ব প্রকৌশলদের তত্ত্বাবধানে যান্ত্রিক ত্রুটি মেরামত করে রবিবার রাত সাড়ে ১০টার দিকে উৎপাদন শুরু করা হয়েছে।
কেপিআই-১ মানসম্পন্ন বিসিআইসির এ প্রতিষ্ঠানটি দৈনিক ১ হাজার ৭০০ মে. টন ইউরিয়া সার উৎপাদনে সক্ষম। শুরু থেকেই এটি বৃহত্তর ময়মনসিংহ ও উত্তরাঞ্চলের ১৬টি জেলায় সারের চাহিদা পূরণ করে আসছে।
জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুর রহমান জানান, কারখানা চালু হওয়ায় এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
উল্লেখ্য যে, এর আগে ২০১৮ সালের ২৭ নভেম্বর কারখানার অ্যামোনিয়া প্লান্টে স্টার্টআপ হিটার পাইপে ফাটলের ফলে এক বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ব্যাপক ক্ষতি হলে গত বছরের ১১ ডিসেম্বর পর্যন্ত কারখানাটি বন্ধ ছিল।
– ছাইদুর রহমান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com