1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

ভিকির ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন ক্যাটরিনা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা ক্যাটরিনা কাইফ। ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে তার নাম জড়িয়েছে। সর্বশেষ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করলেও তা স্বীকার করেননি এই যুগল।

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২০ সালের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বলিউডের এই আলোচিত প্রেমিক জুটি। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তারপর নতুন সংসার গোছানোর কাজে মন দেন ক্যাটরিনা-ভিকি।

বিয়ের পর স্বামী-সংসার নিয়েই অধিক ব্যস্ত ক্যাটরিনা। ক্যাটরিনার মতো স্ত্রী পেয়ে ধন্য বলে মন্তব্য করেছেন ভিকি। নেহাকে দেওয়া সাক্ষাৎকারে এমন অনুভূতির কথা জানান ভিকি।

ক্যাটরিনা ভিকির ভাগ্য খুলে দিয়েছেন। তা উল্লেখ করে ভিকি বলেন, ‘ক্যাটরিনাকে পেয়ে আমি ধন্য, আমার ভাগ্য খুলে গেছে। সে চমৎকার একজন মানুষ। তার সঙ্গে থাকার পর থেকে এখন পর্যন্ত নিজের কতটা উন্নতি হয়েছে, তা অবিশ্বাস্য ব্যাপার।’

ক্যাটরিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মেরি ক্রিসমাস’। এতে তার বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা বিজয় সেতুপাতি। গত ১২ জানুয়ারি মুক্তি পায় এটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি।

অন্যদিকে ভিকি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্যাম বাহাদুর’। গত বছর মুক্তি পায় এটি। তার পরবর্তী সিনেমা ‘ব্যাড নিউজ’। এতে তৃপ্তি দিমরির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুলাই মুক্তি পাবে এটি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com