1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীর বাড়িতে হামলার ঘটনায় মামলা নেয়নি পুলিশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিক ও মানবাধিকার কর্মীর বাড়িতে হামলা, লুটপাত ও ভাংচুরের ঘটনায় এক মাস পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ।
গত ১০ ফেব্রুয়ারী শনিবার সকালে গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামে হামলার শিকার হন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রুমান মিয়া। তিনি গিলাগাছা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। মো: রোমান মিয়া উন্মোচন মিডিয়ার ও স্থানীয় অনলাইন পত্রিকার সাংবাদিক এবং আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলার সাংগঠনিক সম্পাদক, উপজেলা শাখার সম্পাদকের দায়িত্বে আছেন।
মো. রুমান মিয়া জানান, গিলাগাছা গ্রামের আনোয়ার হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। গত ১০ ফেব্রুয়ারী সকালে আনোয়ার হোসেন, তার ছেলে শামছুল, লাভলু, মেয়ে তাসলিমা আক্তার লাভলী, আ: করিম, সহ আরো প্রায় ৬০-৭০জন সন্ত্রাসী বাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়া ত্রাস সৃষ্টি করে আমার বসত বাড়িতে হামলা করে ভাংচুর, লুটপাত করে। এক পর্যায়ে আনোয়ার হোসেনের সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার নিজস্ব জমি থেকে জোর পূর্বক মাটি কেটে নিয়ে যায়। পরে আমি থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আমি থানায় অভিযোগ দিলেও এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের মেয়ে তাসলিমা আক্তার লাভলী ঘটনা অস্বীকার করে বলেন, আমাদের জমিতে ঘর তুলেছিল আমরা ঘর ভাংচুর করেছি।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অভিযোগ তদন্ত করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com