1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নজরুল বর্ষ উপলক্ষে শেরপুরে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতি

ভোগাই বালু মহালের রয়েলিটি আদায় নিয়ে দুইপক্ষে উত্তেজনা : রয়েলিটি আদায় বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মে, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর প্রধান নদী ভোগাইয়ের বালু মহাল থেকে রয়েলিটি আদায় নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বৈধতার প্রশ্নে পাল্টাপাল্টি অভিযোগে দুই পক্ষকেই রয়েলিটি আদায় থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।
জানা গেছে, গেল বৈশাখ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে ভ্যাট ও অন্যান্য ব্যয়সহ মোট প্রায় ১ কোটি ৪৫ লাখ টাকায় ভোগাইয়ের বালু মহাল ইজারা নেয় ময়মনসিংহের প্রতিষ্ঠান ইলিয়াস এন্টারপ্রাইজ। অন্যদিকে গেল চৈত্রে বালু মহাল ইজারার মেয়াদ শেষ হয় নালিতাবাড়ীর আল-আমিন ট্রেডার্স এর। যাদের বর্তমান ডাক মূল্য প্রায় সাড়ে সাত লাখ মাত্র।
অভিযোগ রয়েছে, মেয়াদ শেষ হলেও আল-আমিন ট্রেডার্সের পক্ষে জোরপূর্বক রয়েলিটি আদায় মঙ্গলবার পর্যন্ত অব্যাহত ছিল। অন্যদিকে নতুন ইজারাপ্রাপ্ত ইলিয়াস এন্টারপ্রাইজ চুক্তি অনুযায়ী এখনও পর্যন্ত সমুদয় টাকা সরকারকে পরিশোধ করতে পারেনি। তবে ইলিয়াস এন্টারপ্রাইজের পক্ষেও রয়েলিটি আদায় চলছিল। ফলে এ নিয়ে দুইপক্ষের মাঝে দ্বন্দ্ব ও উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষকে নিয়ে মঙ্গলবার (৫ মে) উপজেলা প্রশাসন বৈঠকে বসে। বৈঠক শেষে চুক্তিমূল্য পরিশোধ না করা পর্যন্ত ইলিয়াস এন্টারপ্রাইজকে রয়েলিটি আদায় থেকে বিরত থাকতে বলা হয়। একইভাবে ইজারার মেয়াদ শেষ হওয়ায় আল-আমিন ট্রেডার্সকেও রয়েলিটি আদায়ে নিষেধ করে প্রশাসন।
এ বিষয়ে আল-আমিন ট্রেডার্সের লোকজন জানায়, চুক্তিমূল্য পরিশোধ না করা পর্যন্ত তাদের রয়েলিটি আদায়ে বৈধতা রয়েছে। অপরদিকে ইলিয়াস এন্টারপ্রাইজের লোকজন জানায়, আল-আমিন ট্রেডার্সের মেয়াদ শেষ। কাজেই কোনভাবেই তাদের বৈধতা নেই। আমরা ইতিমধ্যেই আশি লক্ষাধিক টাকা সরকাকে পরিশোধ করেছি। আমরা বৈধ ইজারাদার। এরপরও আল-আমিন ট্রেডার্সের লোকজন জোরপূর্বক রয়েলিটি আদায় করছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, আল-আমিন ট্রেডার্সের মেয়াদ চৈত্র মাসেই শেষ হয়ে গেছে। চুক্তিমূল্য পরিশোধসাপেক্ষে ইলিয়াস এন্টারপ্রাইজ রয়েলিটি আদায় করতে পারবে। তবে আপাতত উভয়পক্ষকেই রয়েলিটি আদায়ে নিষেধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com