1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন

ইফতার পার্টিতে প্রাক্তন প্রেমিক জুটি সালমান-ইউলিয়া

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। ব্যক্তিগত জীবনে অনেক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তার। এ তালিকায় রয়েছেন রোমানিয়ান মডেল ও উপস্থাপিকা ইউলিয়া ভান্তুর। গুঞ্জন রয়েছে, তাদের প্রেম ভেঙে গেছে। এবার ইফতার পার্টিতে যোগ দিয়ে ফের আলোচনায় এই প্রাক্তন প্রেমিক যুগল।

এনডিটিভির তথ্য অনুসারে, বলিউডের ইফতার পার্টির প্রসঙ্গ উঠলে, সবার আগে বাবা সিদ্দিকির নাম মাথায় আসে। প্রতিবার প্রভাবশালীর এই ইফতারের আসরে উপস্থিত হন বলিউডের তাবড়-তাবড় তারকারা। এবারো তার ব্যত্যয় ঘটেনি। গতকাল রাতে মুম্বাইয়ে আয়োজিত এই পার্টিতে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছেন সালমান খান ও ইউলিয়া ভান্তুর। যদিও তারা আলাদা আলাদাভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং বেরিয়ে যান।

ইফতার পার্টিতে সালমান খানের পরিবারের একঝাঁক সদস্য উপস্থিত হয়েছিলেন। এ তালিকায় রয়েছেন— অর্পিতা খান শর্মা ও আয়ুশ শর্মা, সালমানের বড় বোন আলভিরা, ভগ্নিপতি অতুল, সোহেল খানের বড় ছেলে নির্বাণ।

বলিউডের অন্য তারকাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন প্রীতি জিনতা, শিল্পা শেঠি, জারিন খান, হুমা কোরেশি, ইমরান হাশমিসহ একঝাঁক তারকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com