1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

খেললেন রোনালদো, হারলো পর্তুগাল

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ মার্চ, ২০২৪

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে গেল বৃহস্পতিবার ফিফা র‌্যাংকিংয়ে ২৬তম অবস্থানে থাকা সুইডেনের বিপক্ষে খেলেছিল পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো খেলেননি, কিন্তু পর্তুগাল জিতেছিল ৫-২ গোলে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে ফিফা র‌্যাংকিংয়ে ৫৫তম স্থানে থাকা স্লোভেনিয়ার বিপক্ষে খেলে পর্তুগাল। এই ম্যাচে মাঠে নামেন রোনালদো, আর পর্তুগাল ম্যাচটি হেরে যায় ২-০ গোলে। তাতে পর্তুগালের টানা ১১ ম্যাচে জয়ের রেকর্ডে ছেদ পড়লো।

অবশ্য রোনালদো-কানসালোদের বিপক্ষে যে স্লোভেনিয়া অনায়াস জয় পেয়েছে তেমন নয়। প্রথম গোলের দেখা পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। এ সময় পাল্টা আক্রমণে বল নিয়ে ওঠেন স্লোভেনিয়ার বেঞ্জামিন সেসকো। তিনি বল বাড়িয়ে দেন অ্যাডাম সেরিনকে। তিনি ডান পায়ের শটে পোস্টের বাম কোণা দিয়ে জালে জড়ান।

৮০ মিনিটে অবশ্য আরও একটি গোল পেয়ে যায় তারা। এ সময় পিটার স্টোজানোভিচের বাড়িয়ে দেওয়া বল পেয়ে টিমি এলসনিক ডান পায়ের শটে পোস্টের ডান কোণা দিয়ে লক্ষ্যভেদ করেন। তাতে পর্তুগালের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে স্লোভেনিয়া।

অবশ্য রোনালদো ৬০ মিনিটের মাথায় গোলের সুযোগ পেয়ে মিস করেন। ৬৪ মিনিটে বল নিয়ে গোল করতে এগিয়ে গিয়েও অফসাইড হন। ৬৮ মিনিটের মাথায় তার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করতে ব্যর্থ হন দিয়োগো দালত। আর ৮৫ মিনিটে রোনালদোর আরও একটি সুযোগ ফিরিয়ে দেন স্লোভেনিয়ার গোলরক্ষক। তাতে টানা ১১ ম্যাচ জেতার পর হারের তিক্ত স্বাদ পেতে হয় তাদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com