1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শুধু প্রকল্প বাস্তবায়ন নয়, সেবা পৌঁছাতে বাড়াতে হবে জনসচেতনতা: অর্থমন্ত্রী কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

শাকিবের জন্মদিনে মার্কিন অভিনেত্রীর শুভেচ্ছা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : দেশ সেরা নায়ক শাকিব খান আজ ৪৫ বছরে পা রেখেছেন। বিশেষ এই দিনে তার অসংখ্য ভক্ত শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ এই দিনটিতে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

‘রাজকুমার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন মার্কিন এই নায়িকা।

যুক্তরাষ্ট্রে নায়কের সঙ্গে শুটিংসেটে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করে তিনি লিখেছেন, শুভ জন্মদিন আমার রাজকুমার, সহ-অভিনেতা শাকিব খান। এটা আমাদের প্রচণ্ড ঠান্ডায় শুটিংসেটে তোলা একটি ছবি।

শাকিব ভক্তরাও কফির সেই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে দুজনকে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন, জানিয়েছেন অনেকে।

হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমাটি পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত। এতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন কোর্টনি কফি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com