1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

পৃথক ঘটনায় নকলায় দুই অপমৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

নকলা (শেরপুর) : ফাঁসিতে ঝুলে শিলা বেগম নামে বায়ান্ন বছর বয়সী এক গৃহবধূর ফাঁসিতে ঝুলন্ত এবং তোতা মিয়া নামে সত্তর বছর বয়সী এক কৃষকের বিদ্যুতায়িত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে শেরপুরের নকলা উপজেলার পাঁচকাহনীয়া এবং পিঁপড়িকান্দি গ্রামে পৃথক ঘটনায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বাড়ির সবার অগোচরে দীর্ঘদিন যাবত অসুস্থ গৃহবধূ শিলা বেগম নিজ ঘরের ধন্নার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এর কিছু সময় পর বাড়ির লোকজন টের পেয়ে পুলিশে সংবাদ দিলে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ দিনের অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পড়ে শিলা আত্মহত্যা করতে পারে।

অন্যদিকে বেলা সোয়া এগোরোটার দিকে পিঁপড়িকান্দি গ্রামের কৃষক তোতা মিয়া ছাগলের ঘাস কাটার জন্য জনৈক আনিসের ধানক্ষেতে যান। এসময় ওই স্থান দিয়ে নেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বিদ্যুতের ওই তার বাঁশ ও কলাগাছের সাথে বেঁধে জনৈক সাব্বির মাস্টারের বাড়িতে সংযোগ দেয় কর্র্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com