1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

প্রেমিকের সঙ্গে গোয়ায় তৃপ্তি দিমরি!

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

বিনোদন ডেস্ক : গত বছর ‘অ্যানিম্যাল’ সিনেমা দিয়ে রীতিমতো তারকা বনে গেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে আলোচিত অভিনেত্রী তিনি। তবে ক্যামেরার সামনেই শুধু নয়, ব্যক্তিজীবন নিয়েও আলোচনায় রয়েছেন তৃপ্তি। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে, স্যাম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী।

যদিও নিজের সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি। তবে সম্প্রতি ফের একবার স্যাম মার্চেন্টের সঙ্গে নাম উঠল অভিনেত্রীর।
সম্প্রতি কার্তিক আরিয়ানের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার শুটিং করছেন তৃপ্তি। গুঞ্জন বলছে, ভুল ভুলাইয়ার শুটিং ফ্লোর থেকে আচমকা গায়েব হয়েছেন তৃপ্তি।

পরে জানা গেছে, প্রেমিক স্যামকে নিয়ে নাকি গোয়ায় গিয়েছেন তিনি! যদিও তৃপ্তি এই বিষয়ে কিছু খোলাসা করেননি। তবে সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবি থেকে অনুমান করা যাচ্ছে, নতুন প্রেমিকের সঙ্গেই গোয়া সফরে গিয়েছিলেন অভিনেত্রী।

নিউজ ১৮-এর প্রতিবেদন অনুসারে, তৃপ্তি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে গোয়া থেকে ছবি শেয়ার করেছেন। একই সময়ে স্যামও তাঁর ইনস্টা অ্যাকাউন্টে সেই অবস্থান থেকেই ছবি শেয়ার করেছেন।

একই জায়গায় হাজির দুজন, একই সময়! একসঙ্গে ছবি না দিলেও দুইয়ে দুইয়ে চার মেলায় দেরি করেননি অনুরাগীরা। গত সপ্তাহে তৃপ্তিকে মুম্বাইয়ে স্যামের সঙ্গে হোলি উদযাপন করতে দেখা গেছে। জুহুর একটি আভিজাত্য হোটেলে তাকে রং মাখানো উৎসব উপভোগ করতে দেখা গেছে। এ ছাড়া একটি মুদি দোকানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। সব মিলিয়ে বলাই যায়, নতুন প্রেমিকের চোখের আড়াল হচ্ছেন না তৃপ্তি!
তৃপ্তিকে সামনে দেখা যাবে ‘ব্যাড বয়েজ’-এ।

এতে আরো অভিনয় করেছেন ভিকি কৌশল ও অ্যামি ভার্ক। ১৯ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। এ ছাড়া সামনে ‘ভুল ভুলাইয়া ৩’তে দেখা যাবে অভিনেত্রীকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com